পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার ব্যবস্থাপনায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি পতেঙ্গা থানা শাখার সভাপতি আবুল বশর কন্ট্রাক্টরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কমিটির সভাপতি ছালেহ আহম্মদ চৌধুরী। মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা সৈয়দ আহম্মদ আল-কাদেরী, মাওলানা আবু ইউছুফ তাহেরী, জানে আলম (সর্দার), মুহাম্মদ ইদ্রিস, আইউব আলী, এরশাদ আলী, মোহাম্মদ আজম। প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা ইকবাল, মাওলানা সারওয়ার আলম, এস.এম. হাছান, হাফেজ মাওলানা মহিউদ্দীন হাছান, সালাহ উদ্দীন, মাওলানা সাইফুদ্দীন, মাওলানা সাহাবুদ্দীন। উপস্থিত ছিলেন আবু তাহের, নুরুল আবছার, জমির আহমদ, কোরবান আলী, এস.এম মহিউদ্দীন, আলমগীর, নঈমুদ্দীন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ মাজেদুল হক মাসুম, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সালাউদ্দীন, মুহাম্মদ ইসমাঈল, হাজী মহররম আলী, আবদুস সালাম, আবুল কালাম আবু, মুহাম্মদ বখতেয়ার, মুহাম্মদ মিজান, মুহাম্মদ মামুন, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ হানিফুল ইসলাম, মুহাম্মদ রবিউল, মুহাম্মদ রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।










