গবেষণা ও উদ্ভাবনই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি

প্রিমিয়ার ভার্সিটির কর্মশালায় প্রফেসর ড.সাহীদ

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড.সাহীদ মো. আসিফ ইকবাল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক। প্রশিক্ষক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং সহকারী অধ্যাপক সরিৎ ধর।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে গবেষণা ও উদ্ভাবনই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রধান চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা সময়ের দাবি। গবেষণার ধারণাকে আন্তর্জাতিক মানের প্রকাশনায় রূপান্তর করার দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করবে না, বরং দেশ ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক বলেন, ইইই বিভাগ শিক্ষার্থীদের গবেষণামুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক সোমেন দত্ত, প্রভাষক আবীর ধর, প্রভাষক জয়নব বিনতে আহমেদ, প্রভাষক ফারিয়া তাহসিন, প্রভাষক তানভীর রহমান, প্রভাষক মেহরীন ইসলাম, প্রভাষক রিজমা সামানজা নিলয় প্রমুখ। এতে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল
পরবর্তী নিবন্ধজিয়ার আদর্শ বাস্তবায়িত হলে দেশ হবে উন্নত সমৃদ্ধ