চন্দনাইশ উপজেলা, পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদের স্মরণে শ্রদ্ধা র্যালি অনুষ্টিত হয়। চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদের নির্দেশনায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী র্যালিতে অংশ নেন। ৫ আগস্ট (বুধবার) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট থেকে র্যালি শুরু হয়ে গাছবাড়িয়া ফিলিং স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এসময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোর্শেদ আলম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম সরোয়ার খান, ডেনমার্ক বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া আফরোজ খান, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, আলহাজ্ব নওশা মিয়া সওদাগ, আলহাজ্ব নূর মোহাম্মদ, মোহাম্মদ তাসলিম উদ্দিন, মহিলা দল নেত্রী নাসরিন জাহান ঝর্ণা, নার্গিস আক্তার, জহির শিকদার, মোহাম্মদ ফুরকান, বিএনপি নেতা আসিফ সিকদার, ওবায়দুল হক চৌধুরীর রোকন, এডভোকেট অঞ্জন প্রসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রহিম চৌধুরী, মোঃ কামাল উদ্দিন পারভেজ, আইয়ুব আলী, সাদেক, মোঃ জাহিদুল ইসলাম, কৃষক দল নেতা মোঃ সুমন, ভিপি আব্দুর রউব, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর, এম এ সবুর, ছাত্রদল নেতা মোঃ লোকমান, মোহাম্মদ আবির, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ খোকন উদ্দিন প্রমুখ।












