যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এ জাতীয় গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগ ও আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, কন্ট্রোলার অব এঙামিনেশন ড. মো নুরুল আবছার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এস এম শহিদুল আলম সহ আরোও অনেকে।










