খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে মো. সাইফুল ইসলাম সোহেল (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় খাগড়াছড়ি সদর থানার একটি দল সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সোহেল কুমিল্লাটিলা আমবাগান এলাকার বাসিন্দা। তিনি যুবলীগের ২ নম্বর পৌর ওয়ার্ডের সদস্য হিসেবে পরিচিত।

ওসি মো. কায় কিসলু বলেন, সোহেলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধগভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড