খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে খাগড়াছড়ি সদর থানার গঞ্জপাড়া ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন খাগড়াছড়ি পৌরসভার কলেজ গেট এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. জহিরুল ইসলাম ফরাজী (২১) এবং সদর উপজেলার তালুকদার পাড়ার জহুর আহমেদের ছেলে আহনাফ তাহমিদ তামিম (১৭)। পুলিশের দাবি, আটক দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণের ছবি পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির উন্নয়নে সবাইকে এক হতে হবে : এমপি সরোয়ার
পরবর্তী নিবন্ধশাহ আমানত হজ্ব কাফেলা মুসলিম উম্মাহর পবিত্র হজ্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে