বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উন্মুক্ত চুকবল প্রশিক্ষণের সমাপনী আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ১৫ জন বালক ও ১৫ জন বালিকা অংশগ্রহণ করে। কোচ হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সদস্য ও চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির। গতকাল বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে সমাপনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হাসান মারুফ। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, শরীরচর্চা শিক্ষক কামাল উদ্দিন, নজরুল ইসলাম। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












