খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড়ে আজ বুধবার ভোর রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে হোটেল ও জ্বালানি তেলের দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী বলেন, ভোর ৪টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের খাবার হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। মাটিরাঙা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বরাত দিয়ে ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট লাইন থেকে আগুনের সূত্রপাত।










