খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিআরটিএর সচেতনতামূলক কর্মশালা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিআরটিএ’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী থানাধীন খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

এতে বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিন, খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাকিম উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির ছাত্রী নুরজাহান, দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণীর ছাত্রী আফিফা সাউদ এবং তৃতীয় স্থান অধিকার করে দশম শ্রেণীর ছাত্রী রুপা বর্মণ। বিআরটিএর পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’র নতুন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
পরবর্তী নিবন্ধসিডিএর নতুন সচিবের সাথে সিবিএর মতবিনিময়