কোতোয়ালীতে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন আবুল কালাম প্রকাশ কামরুল সোহাগ (২২), মো. জাফর আহম্মেদ (২৬), সালাউদ্দিন প্রকাশ ইদ্রিস (২৬) এবং মো. রবিউল হাসান জিহাদ (২৭)। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালী থানার কাজীর দেউড়ি দক্ষিণ স্টেডিয়াম গেটের পাশে ‘কুপার্স’ নামে একটি দোকানের সামনে কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছেগোপনে পাওয়া এ তথ্যের ভিত্তিতে গত সোমবার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।৩

পূর্ববর্তী নিবন্ধবিআইটিআইডিতে ‘ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.)