কৃষি, স্বাস্থ্য ও নিরাপদ পানি কার্যক্রম বাড়ানোর তাগিদ

ঘাসফুল নির্বাহী পরিষদের সভা

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

ঘাসফুল নির্বাহী পরিষদের সভা পরিষদের চেয়ারম্যান ড. মনজুরউলআমিন চৌধুরীর সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির সদস্যগণ কৃষি ও স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ জনগণের জন্য গৃহীত নিরাপদ, পানি ও স্বাস্থ্য সম্মত যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করে কার্যক্রমকে আরো জোরদার করার তাগিদ দেন। উক্ত সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন ঘাসফুল নির্বাহী কমিটির সহসভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্মসা. সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, কে.এম.জি. রাব্বানী বসুনিয়া, অডিট ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ এবং প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামনুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ড. এফ দীপংকর মহাথেরোর একক সদ্ধর্মদেশনা
পরবর্তী নিবন্ধফটিকছড়ির নারায়ণহাটে উৎসাহ শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ