ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নে উৎসাহ শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আ ও ম ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন নুরুল আমিন, দেবদুলাল বাপ্পি, মিনহাজ মাহমুদ, গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আলফাত উদ্দিন, আব্দুল হালিম, নাছির বাবু, তারেক টিপু, এরশাদ খোকন, রাসেল উদ্দিন, শাহ আলম, আবুল হোসেন ও জাহেদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন আরিফ উদ্দিন। সঞ্চালনা করেন সফিউল আজম। প্রেস বিজ্ঞপ্তি।











