চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে চীনের শেনজেনে এক শীর্ষ সম্মেলনে বৈঠকে বসছেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও তিনি আলোচনায় তুলবেন। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া–প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠক করবেন বলে সাংবাদিকদের জানান হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। আগামীকাল ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ–পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর তার চীন সফরের পরবর্তী গন্তব্য হবে শেনজেন।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশে অন্তত ২৫ নাবিক নিহত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চার ঘণ্টা উড়েনি উড়োজাহাজ, আটকা পড়েন হাজার হাজার যাত্রী