‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

টানা এক বছরের বেশি সময় ধরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ বছর পর দেশটির এ স্বীকৃতি প্রত্যাহার করেছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার এক বছরের বেশি সময় ধরে বন্ধ করতে না পারায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা।

রয়টার্স লিখেছে, তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হাম সংক্রমণের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৩ জন।

পূর্ববর্তী নিবন্ধসানাইয়ের সুর আর বিষাদের গল্প
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশে অন্তত ২৫ নাবিক নিহত