কালীপুরে ৩ ইয়াবা সেবনকারীর কারাদণ্ড জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বাঁশখালী কালীপুরে ৩ ইয়াবা সেবনকারীকে ১২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত ৯ এপ্রিল রাতে কালীপুর ইউনিয়নের রাজাপাড়া ঘাটাপাড়া বিশ্বাসের দোকানের পেছনে ইয়াবা সেবনকালে ১নং ওয়ার্ড এলাকার আহমদ হোসেনের পুত্র আব্দুল মন্নান (২৫), নুর মিয়ার পুত্র মো. রেজাউল করিম বাপ্পি (২২), খানখানাবাদের পূর্ব রায়ছটার মৃত আব্দুল ছবুরের পুত্র মোহাম্মদ হাসান (২২)কে ১২ পিস ইয়াবাসহ স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। আটককৃতদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।

পূর্ববর্তী নিবন্ধভ্রমণ আখ্যান ‘পুষ্প পথে পথিকে’র মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধগণভোটের ম্যান্ডেট বিএনপি সরকারকে মেনে নিতে হবে