কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি ফরিদের সহায়তা

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার দুই ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ। গতকাল শনিবার তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা সহায়তা দেন। কুতুবদিয়ার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সহায়তা বিতরণকালে সংসদ সদস্য আলমগীর ফরিদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও ত্রাণ সহায়তা দিতে স্থানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি আসিফ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী এবং সদস্যসচিব এম এ সালাম কুতুবীসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধশিশুদের স্বপ্ন দেখাতে শিল্পীদের ড্রিমস্কেপ কর্মসূচি