ছয় দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল

সঙ্গীত ভবনের ৬০ বছর পূর্তি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

ঐতিহ্যের সিঁড়ি বেয়ে পথ চলার ৬০ বছর পূর্ণ করতে যাচ্ছে চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য সঙ্গীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সঙ্গীত ভবন’। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য এই পথচলা উদযাপনের অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে ৬ দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে অতিথি হিসেবে থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, কবি ও সাংবাদিক আবুল মোমেন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, ভাস্কর অধ্যাপক অলক রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সঙ্গীত ভবনের সভাপতি ড. মো. সেকান্দর চৌধুরী, সম্পাদক নূর নবী মিরণ এবং অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক লাইফ সাপোর্টে, দোয়া কামনা