কারচুপি না হলে বিপুল ভোটে মোমবাতি জয়লাভ করবে : এস এম শাহজাহান

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজাহান বলেছেন, এই আসনে মোমবাতির গণজোয়ার সৃষ্টি হয়েছে, যার কারণে অনেকে দিশেহারা। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনী কার্যালয় ভাঙা হচ্ছে,ব্যানার–বিলবোর্ড ছিড়ে ফেলা হচ্ছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রতিপক্ষ আতংক তৈরী করছে। তিনি বলেন, এবারের নির্বাচনে যদি কোন ধরনের কারচুপি করতে না পারে, শান্তিপূর্ণ ভোট হলে বিপুল ভোটে মোমবাতি জয়ী হবে। তিনি নির্বাচনে জয় লাভ করলে কর্মসংস্থান, মাদক নির্মূল, মাজার ভিত্তিক ইসলামী কমপ্লেক্স, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ ৬দফা ইশতেহার ঘোষণা কালে গতকাল সোমবার কালাবিবি দিঘিস্থ একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী ইশতিহার ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন, ড. এম এ অদুদ, এস এম হামেদ হোসাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, ইদ্রিস আল–কাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ এবং হাফেজ নুরুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিগ্‌সু অখণ্ডমণ্ডলীর স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব
পরবর্তী নিবন্ধকাট্টলীতে ধানের শীষের পক্ষে মনজুর আলমের নেতৃত্বে গণমিছিল