কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের অংশগ্রহণে গত মঙ্গলবার দড়িলাফ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রূপসী কাপ্তাই আয়োজিত দড়িলাফ খেলায় বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ তিতুমীর একাডেমী এবং সুইডিস মাদ্রাসায় অধ্যয়নরত শিশুরা অংশ নেয়। ১৫জন প্রতিযোগীর মধ্যে ১ম, ২য় এবং ৩য় হয় যথাক্রমে মাইশা আক্তার, রেহানা আক্তার এবং রহিমা আক্তার। বিজয়ী শিশুদের হাতে রূপসী কাপ্তাই এর পক্ষে পুরস্কার তুলে দেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য নুর মোহাম্মদ বাবু এবং কাপ্তাই উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার কাজী মোশাররফ হোসেন।











