হাটহাজারীস্থ ফরহাদাবাদ কাদেরীয়া চিশ্্তীয়া পরিষদের ৩৭তম সুন্নি সম্মেলন গতকাল ফরহাদাবাদ সৈয়দ কোম্পানি সড়কস্থ আহমদিয়া তৈয়বীয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। কাদেরীয়া চিশতীয়া পরিষদের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীন সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী সৈয়দ আজম উদ্দিন। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী ডা. মুহাম্মদ নিজাম মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুহাম্মদ শফিউল আজম।
স্বাগত বক্তব্য রাখেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল–আজহারী, ফরহাদাবাদ সৈয়দ কোম্পানি সড়কস্থ হযরত মতিউর রহমান শাহ্্ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন কাদেরী। নাতে রাসূল (দ.) পরিবেশন করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর। সুন্নি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ হোসেনের সঞ্চালনায় সুন্নি সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাফা, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মাস্টার মুহাম্মদ আলী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, অধ্যাপক মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা সৈয়দ মনিরুর রহমান খসরু, মুহাম্মদ সাফায়েতুল ইসলাম সাবাল, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত ওসমান, ইউপি সদস্য এস এম মাহবুব আলী সাজু, সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী মর্তুজা সিরাজী, মাওলানা মুহাম্মদ অহিদুল আলম, হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মুহাম্মদ উল্লাহ, মুহাম্মদ শোয়েব চৌধুরী সুমন, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আরজু, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ আনোয়ারুল আজিম, মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ কাদের, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, এস এম রাকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবু নূর, মাওলানা মুহাম্মদ মোর্শেদুল আলম কাদেরী, মাওলানা আলী আকবর রেজভী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ আবদুল গণি, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ সিরাজ উদ্দিন লিটন, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ ওসমান ফারুক পারভেজ, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু, মুহাম্মদ রবিউল হোসেন আজাদ, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ মঈন উদ্দিন রিফাত, মুহাম্মদ আসিবুর রিশাদ ফাহিম, এস এম সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ রাকিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














