কাগতিয়ায় ৮ পাড়ার সম্মিলিত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে পবিত্র আশুরা মাহফিলের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় গত ২২ জুন জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুনিরীয়া যুব তবলীগ কমিটির সহসভাপতি মাওলানা মুহাম্মদ সোলাইমান তালুকদার।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ খোকন চৌধুরী। উপস্থিত ছিলেন জাকেরুল আলম, মোহাম্মদ দিদু সওদাগর, মোহাম্মদ শফি, কাজী মোহাম্মাদ হারুন, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ কাশেম, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ বাঁচা, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











