কলকাতায় ব্রাজিল খেলবে ৩ অক্টোবর

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

ব্রাজিল জাতীয় ফুটবল দল অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলবেন ভিনিসিয়ুসরাফিনিয়ারা। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ খবর দেয় । তবে ব্রাজিল কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলো খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ গেমস ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল রনি ১৮তম