কর্ণফুলীর চরলক্ষ্যায় আদিগুরু শংকরাচার্য্য মতাদশে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরের শ্রীমন্দির উদ্বোধনীর ত্রি–বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া আদিগুরু শংকরাচার্য্য মতাদর্শে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বশান্তি কামনায় সপ্তশতী মহাচণ্ডীযজ্ঞ ও বেদমন্ত্র করেন আদিগুরু শংকরাচার্য্য মতার্দশে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরের প্রতিষ্ঠাতা মঠাধ্যক্ষ জয়গোপাল ব্রহ্মচারী (নির্মোহানন্দ গিরি)। পরিচালনায় ছিলেন পণ্ডিত ঝন্টু চক্রবর্তী ও তাঁর দল। অনুষ্ঠান উপলক্ষে জাতি–ধর্ম–বর্ণ–নির্বিশেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে হতদরিদ্র প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। শেষে অন্নপ্রসাদ আস্বাদনের পর শান্তিবাণী পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।












