কর্ণফুলীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আব্দুল হাকিম ওরফে হাকিম আলী (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে নগরীর আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানার একটি টিম। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। গ্রেপ্তার আব্দুল হাকিম ওরফে হাকিম আলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইছানগর আজিমপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকীর ছেলে। কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘হাকিম আলী থানার একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধশিশুনিকেতন কিন্ডারগার্টেনে গল্প আহরণ প্রতিযোগিতার ২য় অধিবেশন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক