আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যμমের আওতায় গত ২৬ জুলাই নগরীর কলেজ রোডে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অঙ্গপ্রতিষ্ঠান শিশুনিকেতন কিন্ডারগার্টেনে ৪র্থ ও ৫ম শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং প্রতিষ্ঠানটির কো– অর্ডিনেটর ইয়াসিনুর রহমানের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারক ছিলেন সহকারী শিক্ষক নাহিদা আকতার।
উদয়ন থেকে সংগৃহীত ‘তাতার লোককাহিনী’ থেকে প্রাপ্ত ‘তিন কন্যা’ গল্পটি শিক্ষার্থীদের দুইবার পাঠ করে শোনানো হয়। শুরুতে শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ দলে বিভক্ত করা হয়। এরপর প্রতিযোগী হিসেবে গল্প বলা ও লেখায় অংশ নেয় ৪র্থ শ্রেণির মো. আনফাছ বিন আলম, নামিরা সিদ্দিকা, ৫ম শ্রেণির রাজ চৌধুরী, অর্য দাশ, আয়েশা বিনতে কামাল, সায়ন পাল প্রমুখ। ৪র্থ শ্রেণির নামিরা সিদ্দিকা প্রতিযোগিতায় ১ম হয়। দলগতভাবে বিজয়ী হয় শাপলা দল। গল্পের প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন আহরণের উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।









