কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে গত শনিবার সকল প্রার্থী ও ভোটারের সরব উপস্থিতিতে সকালে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোম্পানির কর্মকর্তারা আগামী ২ বছরের জন্য এসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচিত করেন। এতে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রকৌ. সৈয়দ আ.ন.ম সালেহ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) নির্বাচিত হন। সহ–সভাপতি পদে ২ জন প্রকৌ. মোহাম্মদ রফিক খান, উপমহাব্যবস্থাপক (বিতরণ উত্তর ডিপার্টমেন্ট) ও মোঃ ইয়াকুব আলী, উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা ডিপার্টমেন্ট); সাধারণ সম্পাদক পদে প্রকৌ. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক (জোন–৯); যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিনুল আলম, সহ–সাধারণ সম্পাদক তুষার মধু, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন সানি, দপ্তর সম্পাদক প্রকৌ. এ এইচ এম তাসবীর ফরিদ, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌ. মোঃ ইমরান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইনজামুল হক, কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে ৭ জন প্রকৌ. মোঃ আবির হোসেন, প্রকৌ. তরিকুল ইসলাম, প্রকৌ. মীর মোহাইমেনুল হক, মোঃ শরীফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, ইতু চাকমা ও রেদোয়ান সরদার কর্মকর্তাগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌ. মোহাম্মদ আবু জাহের, মোঃ শাহ আলম মোল্লা, মোঃ সাখাওয়াত হোসেন, রাফিউজ্জামান, প্রকৌ. ইফতেখারুল ইসলাম এবং প্রকৌ. মোঃ আশরাফউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।












