হাটহাজারীর ধলই ইউনিয়নের লাল মোহাম্মদ তালুকদার বাড়ি নিবাসী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নূরুল আলম (৮০) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহ…রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় আহমদিয়া রহমানিয়া জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।













