প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে লেইস প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুর, প্রধান শিক্ষক, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












