কক্সবাজারে বাঁকখালী নদী থেকে অজ্ঞাত শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৯:০৪ অপরাহ্ণ

কক্সবাজার শহরতলীর বাঁকখালী নদী থেকে আনুমানিক ১৮ মাস বয়সী অজ্ঞাতনামা এক কন্যা শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার পয়েন্ট বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, শহরতলীর বাংলাবাজার ব্রিজের অদূরে নদীতে ভাসমান অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

ওসি জানান, শিশুটির মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওতে বাসের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
পরবর্তী নিবন্ধপেকুয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে বালিশচাপায় হত্যার অভিযোগ