‘কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স : ইতিহাস ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সস্থ ত্রিরত্ন গণপাঠাগার ও আল্লামা আবদুল হাই নদভী ইসলামী গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সিরাজুল ইসলাম মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজি ও কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।
বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়ায় বায়তুশ শরফের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত হলেও ঢাকা, কক্সবাজারসহ দেশব্যাপী বায়তুশ শরফের কার্যক্রম চলমান।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সস্থ ত্রিরত্ন গণপাঠাগার ও আল্লামা আবদুল হাই নদভী ইসলামী গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












