কাল যুব ইউনিয়নের চট্টগ্রাম যুব বিদ্রোহের সমাবেশ

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ যুব ইউনিয়ন, জেলা শাখা চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬ তম বার্ষিকী পালন করবে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি থাকবেন অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। সভাপতিত্ব করবেন জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম। আলোচনা সভা শেষে গণসঙ্গীত, কবিতা আবৃত্তি, নাচ ও ব্যান্ডদল সরলা গান পরিবেশন করবে। জেলা সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী সকলকে সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বনের মাটি কাটায় অভিযান এক্সকেভেটর ও ডাম্পট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধ‘কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স : ইতিহাস ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার