ওভার ব্রীজ নির্মাণের জন্য আবেদন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ব্যস্ততম এলাকা দেওয়ানহাট। চৌরাস্তার মত চারিদিক থেকে গাড়ি চলাচল করে, গাড়ির সাথে পাল্লা দিয়ে সমান গতিতে রাস্তা পারাপারে পথ যাত্রীরা যেন প্রতিযোগিতায় নামছে। প্রতিদিন শত শত ছাত্র ছাত্রীরা পায়ে হেঁটে রাস্তা পার হয়ে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায়, পোস্তার পাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং পোস্তার পাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। তারা খুবই ঝুাঁকি নিয়ে রাস্তা পারাপার করে থাকে। তাছাড়া সাধারণ জনগণও প্রাণের ঝুঁকি যাতায়াত করে থাকে। এমতাবস্থায় দেওয়ান হাটে একটি অভারব্রীজ স্থাপন করা খুবই প্রয়োজন।

অতএব, মাননীয় মেয়র মহোদয়ের নিকট বিনীত অনুরোধ ও আকুল আবেদন উক্ত স্থানে একটি অভার ব্রীজ স্থাপন করে জনগণ ও ছাত্র/ছাত্রীদেরকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে জনগণ আপনার নিকট কৃতজ্ঞ থাকবে।

মোহাম্মদ মহিউদ্দিন নূরী

সিনিয়র শিক্ষক

বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়।

দামপাড়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের শিল্পায়ন কেন থমকে আছে
পরবর্তী নিবন্ধউষর মরুতে স্বদেশী ভ্রাতা-২