বাংলাদেশ কারাতে ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ) বাংলাদেশ এর উদ্যোগে এক বিশেষ কারাতে প্রশিক্ষণ সেমিনার আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেসিয়ামে হবে। সকাল ৯.৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি শাহীন আবতাবুর রেজা চৌধুরী প্রশিক্ষণ সেমিনার পরিচালনা করবেন জাপান থেকে আগত এসকেআইএফ এর চীফ ইনস্ট্রাক্টর সুসেকি শিহান মানাবু মুরাকামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসকেআইএফ বাংলাদেশের সহ–সভাপতি শিহান শাহাজাদা আলম। এসকেআইএফ বাংলাদেশের আয়োজনে সন্ধ্যা ৬টায় এই সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।












