সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র (অ–১৩) একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। মোট ২৪টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি এবং মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি। বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এই সময় বিশেষ অতিথি থাকবেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধকাজীর দেউড়িতে চালু হলো স্কাইডাইন লাউঞ্জ
পরবর্তী নিবন্ধএসকেআইএফ বাংলাদেশের কারাতে প্রশিক্ষণ সেমিনার আজ