এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ গত ২৫ জুলাই শনিবার রাতে আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। ব্যাচ ৯৩ এর আয়োজনে এই প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা সমর্থক দল নির্ধারিত ১২ ওভারে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে লোকমান সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ব্রাজিল সমর্থক দল ৯৪ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন সোহেল। প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিমউদ্দীন জনি, সিজেকেএস কাউন্সিলর ফারুক আহমেদ, এসএসসি ৯৩’ ব্যাচের আহবায়ক মো. নাহিদ মুরাদ মুন্না, মর্জিনা আক্তার মর্জু, মাসুদ, কালাম, লোকমান, আনোয়ার, তৈয়ব, মুরাদ, কুদ্দুস,এডভোকেট ইদ্রিস, রাসেল, সোহেল, জসিম, রুমান, সেলিম,আক্কাস, কাকন, কায়সার, জাবেদ, ফরিদ, ইঞ্জিনিয়ার শাহীন, আলমগীর, টিটু, আরিফ, শাহজাহান, রক্সি, প্রেমা, কলি, পিনু,ফাহিমা,ফারজানা স্বপ্না, মোজাম্মেল ও সাজ্জাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রাকিব
পরবর্তী নিবন্ধপটিয়া রাহাত আলী স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী প্রদান