আগামীকাল শুক্রবার ৪ বৈশাখ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এর্শাদ আলী সরকারের বলিখেলা ও মেলা অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এর্শাদ আলী এস্টেটের ওয়ারিশগণের এক সভায় এ বছর বৈশাখী মেলা ও বলিখেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। মেলা আয়োজক কমিটির এক সদস্য জানান, কোভিড–১৯ মহামারির সময় থেকে মেলা আয়োজন বন্ধ ছিল। বর্তমানে সরকার প্রতিষ্ঠিত হওয়ায় পর আবারো শত বছরের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।












