চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আগামী নির্বাচনে স্বচ্ছতা প্রতিদ্বন্দ্বিতামূলক বিজয়ের লক্ষ্যে সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে মতবিনিময় সভা গত ১৫ আগস্ট সংসদ সদস্যর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কর আইনজীবী ফোরামের উপদেষ্টা ও কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোস্তফা কামাল মনসুর, ফোরামের সহসভাপতি ও কর আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এড. কে এস আব্বাসী, কর আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি কাশেম মোল্লা, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সনজয় আচার্য্য, কর আইনজীবী মোঃ কুতুব উদ্দিন, এডভোকেট জসীম উদ্দীন, আইনজীবী শাহিন দিল নেওয়াজ প্রমুখ। এ সময় প্রধান অতিথি আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক বিজয়ী হয়ে আসতে হবে। সেই লক্ষ্যে প্রতিটি সেক্টরকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
হাইব্রিড দুর্বৃত্ত সুযোগ সন্ধানীর হাত থেকে দলকে ও দলের সংগঠনকে সতর্ক রাখার জন্য সকল নেতৃবৃন্দকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। কোনমতে যেন কোন দুর্বৃত্ত দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম অপব্যবহার করে সংগঠনের ক্ষতি, জাতির ক্ষতি সাধন হয় এমন কোন কাজ করতে না পারে সে বিষয় দলের নেতা কর্মীদের প্রতি আমাদের সর্বদায় নির্দেশনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












