বাঁশখালীর শিক্ষানুরাগী এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা ২ মে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল আহাদ। গেস্ট অব অনার ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম এমতাজুল হক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘স্মরণপত্র’র মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে মরহুম এমতাজুল হক চৌধুরীর পুত্র ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর হাতে এমতাজুল হক চৌধুরীর পোটেট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমতাজুল হক চৌধুরী তরুণ বয়সেই শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ ও কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাঁশখালীর শিক্ষাখাতকে আলোকিত করেছেন। তিনি স্বাধীনতা পূর্ব সময়ে কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সমাজসেবায় ভূমিকা রাখেন। তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার। স্বাগত বক্তব্য দেন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংবর্ধনা আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক আকতার হোসেন। অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ এওয়াইএমডি জাফর, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. ফররুখ আহমদ, প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, স্মরণসভা আয়োজন কমিটির সদস্য সচিব মনিরুল আলম আজাদ, নুরুল আলম, মুজিবুর রহমান, আবু জাহের চৌধুরী, সাখাওয়াত জামাল দুলাল, ডা. মোস্তাফিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা পিপি অ্যাড. মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকের হোসেন, অজিত কুমার দাশ, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, কালীপুর নাসেরা খাতুন আরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, স্মরণপত্রের সম্পাদক বশির উদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আয়কর আইনজীবী লায়ন শেখর দত্ত, বিধান ভট্টাচার্য, সুবর্ণা দে, ব্যাংকার আবদুল মান্নান, বিএসসি’র জেনারেল ম্যানেজার মেরিন চিফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, জি ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান ক্যাপ্টেন নূর মোহাম্মদ, ব্যাংকার সাব্বির ওসমানী, এপিপি অ্যাড. নাসির উদ্দিন, ডা. আসিফুল হক, মোহাম্মদ আইয়ুব, আবু ওবাইদা আরাফাত, মোহাম্মদ শোয়াইব, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে নিজ অর্থায়নে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখায় শফিকুল আলম নিজামকে এবং সাহিত্যক্ষেত্রে অনন্য অবদান রাখায় অঞ্জন কুমার দাশকে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি













