এবতেদায়ী বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা হবে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার একই সময়ে আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর রোববার বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের ১০০ নম্বরের পরীক্ষা হবে আড়াই ঘণ্টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন। বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা একই দিনে হলেও ভিন্ন ভিন্ন কোডে নেওয়া হবে এবং উত্তরপত্রও আলাদা হবে। একইভাবে গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাও একই দিনে ভিন্ন ভিন্ন কোডে অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্র আলাদা থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী এ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যানের গাড়ি থেকে কোটি টাকা চুরি, চালক আটক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চার ক্যান্সার ও হৃদরোগীকে প্রধানমন্ত্রীর পক্ষে অর্থ সহায়তা