বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত চার অসহায় রোগীকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের ক্ষত কাটিয়ে একটি সাম্য, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে দাবি করেন। তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক। আর বিএনপি সরকার জনগণের কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে।
লায়ন হেলাল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের অর্থ ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারে ক্ষত তৈরি হয়েছে, তার বোঝা এখনো দেশকে বহন করতে হচ্ছে। ক্ষমতাকে জনগণের সেবার পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। মানুষ যখন অসুস্থতা, দারিদ্র্য কিংবা সংকটে পড়ে, তখন তার পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির পরিচয়। চিকিৎসা সহায়তা পেয়েছেন লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যান্সারে আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া এবং পদুয়া ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড তেওয়ারীখীলের মো. ইসমাইলের পুত্র হাসান আল বান্না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, হাজি রফিকুল আলম, এটিএম জাহেদ চৌধুরী, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম, জসিম উদ্দিন, এস এম জকরিয়া, আরিফ উদ্দিন, রাশেদুল হক, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এস এম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্চু, বাবর, গিয়াস উদ্দিন, এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, ইসমাইল বিন মনির, সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন ও খোরশেদ আলম।











