এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার কক্সবাজার আইকনিক রেল স্টেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম। পরিচালনা করেন সেক্রেটারি এপেক্সিয়ান মোরশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ–সভাপতি এপে. নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী, জেলা গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, স্টেশন মাস্টার মেহেদী হাসান, জয়নাল আবেদীন প্রমুখ।
অবজারভার ছিলেন এপে. প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, এপে. কামাল পাশা, এপে. লিয়াকত আলী।
বক্তব্য রাখেন জসিম উদ্দিন, আইয়ুব আলী, আবু সাঈদ তালুকদার খোকন, আবদুল্লাহ ফারুক রবি, কায়সারুল আলম, শফিকুল আলম বশর, এস. এম. হেনা, নাঈম উদ্দিন, হাবিবুর রহমান, আলী কদর জীবন, হারুনুর রশিদ, সিরাজ মিয়া ও নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ মানবিক মানুষের সেবায় নিবেদিত একটি সংগঠন হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়া নতুন প্রজন্মের দায়িত্বশীল নেতৃত্বে পরিচালিত একটি সৃজনশীল ও সফল সংগঠন। তাদের চিন্তাধারা ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় ও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
শেষে এপেক্সিয়ান জসিম উদ্দিনকে সভাপতি এবং এপেক্সিয়ান এস. এম. আবু হেনাকে সেক্রেটারি ও করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৬ সালের নতুন বোর্ড গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













