এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের একাংশের নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর মহসিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অলি খাঁ মসজিদ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফুল ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটির পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা জনগণ প্রতিহত করবে। বক্তারা বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে এনসিপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র পরিচালনায় বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান
পরবর্তী নিবন্ধহাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না