দেশবরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। নতুন গান, টিভি লাইভ শো, মিউজিক ভিডিওসহ গানের প্রতিটি ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে, ক’দিন আগেই দেড় মাসের দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন দিঠি। দেশে ফেরার পথে দুবাইতে বাংলাদেশ এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। পাশাপাশি গানও পরিবেশন করেন। পরবর্তীতে এখানে সম্মানিত করা হয় দিঠিকে। এদিকে, দেশে ফিরে গান ও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।












