ঈদগাঁওয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর নদীতে মিলল মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর পল্লব দে (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিপাড়া এলাকার ঈদগাঁও নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পল্লব দে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা এবং দুই সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পল্লব দে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান পাননি। গতকাল দুপুরে ছাতিপাড়া এলাকায় ঈদগাঁও নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি পল্লব দের বলে শনাক্ত করেন।

ঈদগাঁও থানার ওসি শিফাতুল মজুমদার জানান, মরদেহের পরিচয় শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ওসি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা শেষে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন মামুন, পথে মৃত্যু
পরবর্তী নিবন্ধসরোয়ার আলমগীরের হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ