সরোয়ার আলমগীরের হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থীতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল, গেজেট ও শপথ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ করা হবে না। গত ১২ ফেব্রুয়ারির বিপুল ভোটে নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর নদীতে মিলল মরদেহ
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে ফখরুল