ইমাম হোসাইন (আ:) স্মরণে আহলে বায়েত অনুসারী পরিষদের সভা

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

আহলে বায়েত অনুসারী পরিষদের আয়োজনে গতকাল শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব মিলনায়তনে মওলা ইমাম হোসাইনের পবিত্র চল্লিশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ সৈয়দ আলমগীর ফজল, সৈয়দ গোলাম মোরশেদ, সৈয়দ মুহতাসিম বিল্লাহ সম্পদ বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদি। বিশেষ আলোচক ছিলেন হাফেজ কারি মাওলানা ফুয়াদ আল মাহ্‌দী আল ফারুকী। সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠপোষক আলমগীর কবির। উপস্থিত ছিলেন জামালুদ্দিন মোস্তফা জাহাঙ্গীর চেয়ারমেন, সৈয়দ মীর জসিম উদ্দিন শাহজাদা, আহলে বায়েত গবেষক শাহজাহান আলী খান। বক্তারা বলেন, যাদের অনুসরণ ব্যতীত সীরাতে মুস্তাকিম কায়েম করা সম্ভব না, যাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে নিজেদেরকে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই, যারাই ঈমানের প্রকৃত মানদণ্ড তাঁদের অনুসরণ বাদে কোন ধর্ম কর্ম হতে পারে না। তাই সকলের উচিত ইমাম হোসাইনের আদর্শের অনুসারী হওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবানভাসির পাশে চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন
পরবর্তী নিবন্ধনৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা