ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের প্রতিনিধি সভা

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রতিনিধি সভা আবদুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা শাজাহান খান এমপি। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু। বক্তব্য রাখেন, আইবিসিভুক্ত ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আইবিসির যুব, নারী ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন রাশেদুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন বকতেয়র উদ্দিন খান।
শাহজাহান খান এমপি তার বক্তব্যে বলেন, বেঁচে থাকার প্রয়োজনীয়তা, বিভিন্ন অনিয়ম, অব্যাবস্থাপনা এবং সকল বেআইনী কার্যকলাপের প্রতিকারের লক্ষ্যে আইবিসি ঘোষিত ৮ দফা দাবি আদায় লক্ষে যে কথা বলেছে তা আমি বাস্তবায়নে পদক্ষেপ নেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, পুত্র-পুত্রবধূ আটক
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের ‘রাজকীয়’ সম্মাননা পেলেন অধ্যাপক সালিমুল