চিটাগং ইডেন ক্লাবের শীতকালীন ব্যাডমিন্টন ফেস্ট–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান গত ৪ ফেব্রুয়ারি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন চিটাগাং ইডেন ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহজাহান হায়দার। এসময় উপস্ত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, মো. ফোরকান হোসেন চৌধুরী, মো. নজরুল ইসলাম মিঠু, মো. আদনানুল হক চৌধুরী, ইমরুল আজাদ জিমি, তৌসিফ উদ্দিন খান, মো. রাসেল ও মো. মোরশেদ, সদস্য কাইফি, জুবায়ের প্রমুখ। খেলায় ১৪টি দল অংশগ্রহণ করছেন।












