গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী শোহাদা–ই কারবালা মাহফিলের ১ম দিবস রবিবার (২১ জুন) নগরীর হামজারবাগ বিবিরহাটস্থ মাদ্রাসা–ই–শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে প্রতিবছরের ন্যায় পবিত্র আহলে বাইতে রাসূল স্মরণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, আহলে বায়াতে রাসুলের (দ.) প্রতি ভক্তি শ্রদ্ধা ভালবাসাই হলো ঈমান ও প্রকৃত ইসলামের মূল ভিত্তি। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা গিলাতলা দরবার শরীফে সাজ্জাদানশীন মাওলানা মুফতি বাকী বিল্লাহ আযহারী।
তিনি বলেন, ঈমানদ্বার মুসলমান আর মোনাফিক চিহ্নিত করার অন্যতম কষ্টি পাথর হলো শোহাদা–ই কারবালা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল চট্টগ্রামের জ্যেষ্ঠ ব্যুরো চিফ নাসির উদ্দিন হায়দার। বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার সাবেক প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম, মাদরাসা–ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর শিক্ষক মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য নুরুল করিম নুরু। মাওলান মুজিবুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদা–ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো–চেয়ারম্যান ফজলুল হক ফজু, এম মাকসুদুর রহমান হাসনু, সৈয়দ মোহাম্মদ হাবীব বাবু, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন, উদযাপন পরিষদের মধ্যে আকতার মিয়া, মুহাম্মদ ওমর–ফারুখ, শফিকুল ইসলাম শফিক, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, কাজী আশরাফ হোসাইন, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ ফারুক, মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, দিদারুল আলম, টিপু, মোহাম্মদ নুরমিয়া, জাহেদ সরওয়ার, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা , জুয়েল, রিমন, রানা, ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












