আল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, যুগে যুগে এমন কিছু মহাপুরুষের আবির্ভাব হয়েছে, যাঁরা তাঁদের কৃতকর্ম দিয়ে সারা জীবন মানুষের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করে থাকে। ঠিক তেমনি মরহুম মমতাজ উদ্দীন চৌধুরীও একজন কালোত্তীর্ণ ব্যক্তিত্ব হিসেবে আজীবন মানুষের নিকট স্মরণীয় হয়ে থাকবেন।
আল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার ব্যবস্থাপনায় গতকাল বুধবার সফর আলী মুন্সি চৌধুরী জামে মসজিদে মমতাজ উদ্দীন চৌধুরীর স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সোলায়মান আনছারীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–সফর আলী মুন্সী জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, এ এম নিজাম উদ্দিন চৌধুরী মাসুম, মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, আশরাফ আলী চৌধুরী আশেক প্রমুখ। মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়। এছাড়া আনোয়ারা উপজেলাধীন হযরত শাহ মোহসেন আউলিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদরাসার আয়োজনে মরহুমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












